ঢাকা ১৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৩ কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব সময়মতো বেতন-বোনাস পাচ্ছেন পোশাক শ্রমিকরা: বিজিএমইএ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পান্ডিয়ার বিরুদ্ধে মামলার আবেদন মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০ এর বেশি শিশু হতাহত: ইউনিসেফ মন্ত্রী হলেন আহমেদ আযম খান

বরগুনার বুড়িরচরে যুব কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সামাজিক জবাবদিহিতা অ্যাডভোকেসি কার্যক্রম অনুষ্ঠিত

#

১২ মার্চ, ২০২৬,  11:14 AM

news image

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নে যুবসমাজের কর্মসংস্থান সংকট, দক্ষতা উন্নয়ন এবং নারীদের আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক জবাবদিহিতা ভিত্তিক একটি অ্যাডভোকেসি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমটি আয়োজন করে ইয়ুথ ফর পলিসি, বরগুনা জেলা কমিটি। কার্যক্রমে স্থানীয় বিভিন্ন স্টেকহোল্ডার ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকারের মাধ্যমে এলাকার কর্মসংস্থান পরিস্থিতি, যুবসমাজের দক্ষতা উন্নয়নের সুযোগ এবং নারীদের অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ৬নং বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এলাকার যুবসমাজের উন্নয়নে শিক্ষার মান বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং মাদকাসক্তি প্রতিরোধ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, দারিদ্র্য ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে। ইউনিয়ন পরিষদের সচিব জানান, নারীদের কর্মসংস্থানে যুক্ত হওয়ার অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো বাল্যবিবাহ ও সামাজিক সচেতনতার অভাব।


তিনি নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে যুক্ত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করছে। তবে শিক্ষাক্ষেত্রে দুর্বলতা এবং অভিভাবকদের অসচেতনতা অনেক ক্ষেত্রে যুবকদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। এছাড়া বিসিক বরগুনার প্রতিনিধি বলেন, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা শিল্প উন্নয়নে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি বাজারভিত্তিক ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। লোকবেতার ৯৯.৯-এর পরিচালক মনির হোসেন কামাল বলেন, যুব কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্প-কারখানা স্থাপন এবং দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই।

প্রশিক্ষণপ্রাপ্তদের বাস্তব কাজে যুক্ত করার সুযোগ নিশ্চিত করতে হবে। বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. সুলতান মাহমুদ বলেন, প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ থাকলেও অনেক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কম। তাই নারীদের কর্মসংস্থানে যুক্ত করতে সচেতনতা বৃদ্ধি ও উৎসাহ প্রদান প্রয়োজন। কার্যক্রমে অংশগ্রহণকারী স্টেকহোল্ডাররা স্থানীয় যুবকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা জোরদার এবং তরুণদের সঠিক পথে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীদের আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম