ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF.

বরগুনার বামনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

#

০৪ এপ্রিল, ২০২৬,  4:07 PM

news image

মাসুদ রেজা ফয়সাল : বরগুনার বামনা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী মোসাঃ শাহানাজ বেগম (২০) স্বামী মোঃ হেলাল ফকির  (২৬), পিতা মৃত- সিদ্দিক ফকির, সাং- ছোনবুনিয়া, ০৯নং ওয়ার্ড, বামনা, বরগুনা তিনি জানান উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের বাসিন্দা। প্রায় ১০ মাস আগে ইসলামী শরিয়ত মোতাবেক মোঃ হেলাল ফকিরের (২৮)  পিতা-মোঃ নুরুল আলম, মাতা-মোসাঃ শাহিনুর বেগম, সাং-ছোনবুনিয়া, ৯ নং-ওয়ার্ড এর সাথে তার বিয়ে হয়। তাদের বাসায় প্রায়ই স্বামীর পরিচিত মোঃ ইব্রাহিম (৩৫)পিতা-মোঃ নুরুল আলম, মাতা-মোসাঃ শাহিনুর বেগম, সাং-ছোনবুনিয়া, ৯ নং-ওয়ার্ড ও মোঃ মহারাজ (৩০) পিতা- মান্নান খান, সাং- খুচনিচোরা, উভয় থানা- বামনা, জেলা -বরগুনা,  আসা-যাওয়া করতেন। অভিযুক্ত ইব্রাহিম পূর্ব থেকেই ভুক্তভোগীর প্রতি কু-নজর রাখতেন এবং বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। ঘটনার সাতদিন আগে টাকা ধার চাওয়ায় তিনি অনৈতিক শর্ত জুড়ে দেন বলেও অভিযোগ করা হয়। গত ২ এপ্রিল রাতে ইব্রাহিম ও মহারাজ ভুক্তভোগীর স্বামীর সাথে তাদের বাড়িতে আসেন। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ইব্রাহিম জোরপূর্বক ভুক্তভোগীকে ঘরের পেছনের বারান্দায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, এসময় তার স্বামী ঘটনাটি জেনেও কোনো প্রতিরোধ করেননি এবং সহযোগিতা করেছেন। অপর আসামি মহারাজ ঘটনাস্থলের দরজায় পাহারায় ছিলেন বলে জানায় ভুক্ত ভুগি। ঘটনার পর ভুক্তভোগী পাশের বাড়িতে আশ্রয় নিয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যদের অবহিত করে থানায় মামলা দায়ের করেন। বামনা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম