ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বরগুনার দুই আসনে মাঠে সরব মনোনয়ন প্রত্যাশীরা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৩,  9:48 PM

news image

মোঃ নুরেআলম হাওলাদার : বরগুনা দুইটি সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের রাজনৈতিক মনোনয়ন প্রত্যাশীরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগ দান-অনুদান নানা প্রতিশ্রুতি দিয়ে  মাঠ দখলে রাখার চেষ্টা করছে। এক্ষেত্রে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন। বরগুনা সদর আমতলী-তালতলী-উপজেলা নিয়ে বরগুনা-১ আসন। পাথরঘাটা- বামনা- বেতাগী উপজেলা নিয়ে বরগুনা-২ আসন। বরগুনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বর্তমান তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব রয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী। এ আসলে আরো আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বরগুনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তরুণ নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশী মাঠ গরম করে রেখেছেন শুভ বক্তা হিসেবে পরিচিত পেয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু ও মশিউর রহমান শিহাব। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন বর্তমান বিএনপির সভাপতি মাহবুব আলম ফারুক মোল্লা ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তালুকদার। বরগুন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও সাবেক ছাত্রদল সভাপতি রেজবুল কবীর। এ আসনে ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বর্তমান ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলহাজ্ব মাহমুদুল হোসেন।

বরগুনা-২ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও প্রয়াত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুলুর সহধর্মিনী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এবং কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার যিনি ইতিমধ্যেই বেতাগী-বামনা-পাথরঘাটায় একের পর এক সিডার, আইলা, করোনার মতন মহামারী, শীতার্থদের মাঝে কম্বল, মসজিদ মাদ্রাসায় নানান ধরনের দান-অনুদান দিয়ে ইতিমধ্যেই বরগুনা-২ আসনের সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছেন । এ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক তিনবারে সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি ও বামনা উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জাকির খান এবং পাথরঘাটা বিএনপির সদস্য সগীর হোসেন লিওন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার হিরু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম