ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বরগুনার তালতলী সৈকতে ভেসে এল মৃত ডলফিন

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৩,  6:03 PM

news image

বরগুনা জেলা তালতলী উপজেলার তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে সৈকতের এক কিলোমিটার উওরে লঞ্চঘাট নামক স্থানে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে খবর দেয়। স্থানীয় আসাদুল নামে এক জেলে জানান, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট ব্যাসের মৃত ডলফিনটির লেজ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকে এটির মৃত্যু হয়েছে। মৃত ডলফিন চড়ে আটকা পড়ার খবর পেয়ে স্থানীয় উৎসুখ জনতা এক নজর দেখার জন্য ভীর করছে। তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা টিম পাঠিয়েছি। একই সাথে ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি। তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হালিমা সর্দার বলেন ধারনা করা হচ্ছে মৃত ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পরে মারা যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম