ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

বরগুনায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম!

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২২,  4:16 PM

news image

বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ জানুয়ারি বুধবার রাত আনুমানিক নয়টার দিকে নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আকলিমা বেগম এলাকার প্রবাসী নিজাম হাওলাদারের স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে আহতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তালতলী থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়ছে বলে জানা গেছে। আহতের পরিবার জানায় আকলিমা তার বোন মোর্শেদার বাড়িতে যাচ্ছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অভিযুক্ত সন্ত্রাসী মেহের আলীর ছেলে আলী হোসেন ,

শাজাহান মুন্সির ছেলে খোকন সহ অজ্ঞাত ৩/৪ জন সহযোগী প্রবাসীর স্ত্রীর পথরোধ  করে ধরে টানাহেঁচড়া সহ ধর্ষণের চেষ্টা করেন। এসময় গৃহবধূর গলার চেইন কানের দুল ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে ধস্তাধস্তি করলে একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে আলী হোসেন সহ অন্যান্য সহযোগীরা। তার ডাক চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। নেপত্যে আরো জানা যায়, আকলিমার বাবা আমজেদ হাওলাদার গত আট বছর পূর্বে মারা যায়। সেখানে তার রেখে যাওয়া আট একর জমির ওয়ারিশ হয় আকলিমাসহ আরো পাঁচ ভাই-বোন । এই জমি নিয়ে আকলিমা দের সাথে প্রতিপক্ষ আলী হোসেন, ইউসুফ, হারুনুর রশিদসহ তাদের গংদের বিরোধ চলে আসছে। বরগুনা আদালতে মামলা চলমান রয়েছে। মামলা থেকে সবকিছু পরিচালনা করেন আকলিমা। আলী হোসেন খোকন প্রায় সময় জমি দখলের চেষ্টায় আকলিমা ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতির সহ খুন-জখমের হুমকি দিয়ে আসছে। আকলিমা বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনকে জানালে আলী হোসেন সহ তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। আকলিমার স্বামী প্রবাসে থাকার সুবাদে তাকে ধর্ষণ ও হত্যা করার পরিকল্পনা করেন আলী হোসেন। ঘটনার দিন বুধবার পূর্বপরিকল্পনা অনুযায়ী আলী হোসেন, খোকন সহ অন্যান্যরা প্রবাসীর স্ত্রী আকলিমাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এ ব্যাপারে তালতলী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম