ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ববি হল পরিদর্শনে উপাচার্য সাদেকুল আরেফিন

#

১৯ মে, ২০২২,  1:17 PM

news image

আরিফুর রহমান: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বুধবার (১৮ মে) দুপুরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নেন। একইসাথে খাবারের মান ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হল সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এসময় উপাচার্যর সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদ উল ফিতরের দীর্ঘ বন্ধের পর বিশ^বিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হওয়ায় উপাচার্য এই হল পরিদর্শনে যান বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম