ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ববিতে “বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা: বর্তমানে প্রাসঙ্গিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

#

১৯ অক্টোবর, ২০২২,  1:14 PM

news image

ক্যাপসনঃ মঙ্গলবার (১৮ অক্টোবর) বরিশাল বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত “বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা: বর্তমানে প্রাসঙ্গিকতা” শীর্ষক সেমিনারে উপস্থিত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) ইতিহাস ও সভ্যতা বিভাগের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা: বর্তমানে প্রাসঙ্গিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য বলেন, শিক্ষা ব্যবস্থায় যে বিভিন্ন ধারা আছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একমূখী শিক্ষাব্যবস্থা। এই একমূখী শিক্ষাব্যবস্থার মাধ্যমেই আমাদের তরুণ প্রজন্ম একদিকে যেমন সকল বিষয়ে যথার্থ জ্ঞান অর্জণ করতে পারবে একইসাথে তাদের মন ও মননে অসাম্প্রদায়িক চেতনার বীজ গ্রথিত হবে। আর তাহলেই আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মান করতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। একই বিভাগের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সেমিনারে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে আনন্দ র‌্যালি বের হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম