ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ববিতে শিক্ষক সমিতির জেল হত্যা দিবস পালিত

#

০৩ নভেম্বর, ২০২২,  9:04 PM

news image

ক্যাপসনঃ জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির আলোচনা সভা উপস্থিত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকালে বিশ^বিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কাইউম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতীয় চার নেতা ছিলেন অত্যন্ত সৎ, সরল, বিশ্বস্ত, বিচক্ষণ ও দুরদর্শি। তিনি তরুণ প্রজন্মসহ সকলকে জাতীয় চার নেতার এইসব গুণাবলি অনুসরণ করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. বিজন কৃষ্ণ সাহা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সদস্য মোঃ আরিফ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শেরে বাংলা হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সদস্য আবু জাফর মিয়া এবং বিশ^বিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাচান। শিক্ষক সমিতির সধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম