ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ববিতে গুচ্ছ পদ্ধতিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

#

১৩ আগস্ট, ২০২২,  9:14 PM

news image

ক্যাপসনঃ শনিবার (১৩ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।


মাছউদ শিকদার : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৫.৬৭ শতাংশ। দ্বিতীয়বারের মতো ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘খ’ ইউনিট সমাজবিজ্ঞান, কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪২৪ জন হলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৪৮ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বেলা ১১টা ৪৫ মিনিটে পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরীক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। উপাচার্য বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবের জন্য একটি গুচ্ছে দ্বিতীয়বারের মতো ২২টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিচ্ছি আমরা। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছি। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। সবার সহযোগিতায় সুন্দরভাবে পরীক্ষা নিতে পেরেছি। ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একসঙ্গে হওয়ায় এবং পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারায় ভর্তীচ্ছুদের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। ইমতিয়াজ নামে একজন পরীক্ষার্থী বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় আমাদের অর্থ ও সময় কম লাগছে। একটি কেন্দ্রে ২২টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারায় দুর্ভোগও কমেছে। নওরিন নামে আরেক ভর্তি পরীক্ষার্থী বলেন, ভিন্ন ভিন্নভাবে ২২টি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে পারতাম না। গুচ্ছের মাধ্যমে হওয়ায় এটি সম্ভব হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম