ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ববিতে আইকিউএসির প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

#

২২ জুন, ২০২২,  10:35 PM

news image

ক্যাপসনঃ মঙ্গলবার (২২ জুন) বরিশাল বিশ^বিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যন্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার : বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা। বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “সহশিক্ষা কার্যক্রম পরিচালনা ও অনুপ্রেরণা” বিষয়ের উপর এই কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বেলা ১১ টায় কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশ^বিদ্যালয়ের আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. রহিমা নাসরিনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সংঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিনা তাপসী খান এবং প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও নাট্য নির্মাতা শহিদুজ্জামান সেলিম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টিএসসির পরিচালক জ্যোতির্ময় বিশ^াস। এসময় উপাচার্য বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের পরিপূর্ণ মেধার বিকাশে সহায়তা করে। এধরনের কার্যক্রম যতবেশি আয়োজন করা হবে শিক্ষার্থীরা তত বেশি উপকৃত হবে। একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে এবং সমাজ পরিবর্তনের ধারক ও বাহক হিসেবে নিজেকে রূপান্তরিত করতে সহশিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই। ২৩ জুন কর্মশালার ২য়  দিনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ ইসরাফিল শাহিন এবং পরিচালক ও থিয়েটার অভিনেতা সৈয়দ দুলাল। দুই দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালায় বিশ^বিদ্যালয়ের ২৪ টি বিভাগের ৪৮ জন ছাত্র উপদেষ্টা, ৪৮ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ১৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম