ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ববিতে 'রাষ্ট্র ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর নেতৃত্ব ও দর্শন' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

#

১১ আগস্ট, ২০২২,  12:24 PM

news image

ক্যাপসনঃ বুধবার (১০ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওয়েবিনারে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে 'রাষ্ট্র ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর নেতৃত্ব ও দর্শন' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এ ওয়েবিনারে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক  ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।  এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগনের প্রতি আস্থা ও বিশ^াসই ছিলো বঙ্গবন্ধুর রাজনীতির মূলভিত্তি। জনগনের শক্তিতে বলিয়ান হয়ে তিনি গণতান্ত্রিক উপায়ে এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ভাষাভিত্তিক জাতীয়তাবাদের প্রজ্জ্বলন ঘটিয়ে অন্ধকারের শক্তি সাম্প্রদায়িকতাকে পরাস্থ করে সকলের ঐক্যবদ্ধতায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে অতি অল্প সময়ে পৃথিবীর অধিকাংশ দেশের স্বীকৃতি আদায় এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সদস্য পদ লাভ করে বাংলাদেশ। রাজনৈতিক নেতা হিসেবে বঙ্গবন্ধু যেমন ছিলেন অসামান্য ও অপ্রতিদ্বন্দী, ঠিক তেমনি রাষ্ট্রনায়ক হিসেবেও ছিলেন সফল ও অপ্রতিদ্বন্দী। ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক নুসরাত শারমিন লিপি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সুরজিত কুমার মন্ডল। উল্লেখ্য মুজিব জন্মবর্ষ উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয় গৃহীত ২৪টি বিভাগের ধারাবাহিক ওয়েবিনার কর্মসূচি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এ আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম