ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বন্যা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২২,  4:27 PM

news image

ক্যাম্পাসে পানি উঠে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ও। স্থগিত ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বন্যার কারণে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শনিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম জানান, ভারী বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তলিয়ে গেছে। এমন অবস্থায় ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি জানান, শনিবার সকালের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি দেখা দেয়। ক্যাম্পাসের আশপাশের সড়কেও একইভাবে পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। তাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম