ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বন্যায় সুন্দরবন রক্ষায় কাজ করছে মন্ত্রণালয়: পরিবেশমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৪,  4:11 PM

news image

এবারের ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবনের অবকাঠামোর ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে বন্যায় সুন্দরবনকে আরও কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব জানান বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পরিবেশ মন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উপকূলে প্রায় ৯০ হাজার হেক্টর বনায়ন বাড়ানো হয়েছে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে গাছ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এ সময় সাবের হোসেন চৌধুরী বলেন, তাপপ্রবাহ নিয়ন্ত্রণে ঢাকায় বনায়ন এবং জলাশয় বাড়াতে স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কাজ শুরু করবে পরিবেশ মন্ত্রণালয়। তবে ঢাকার বেশি অংশ কংক্রিটের হওয়ায় এখন তেমনিভাবে গাছ লাগানো সম্ভব হবে না বলেও জানান তিনি। আগামীকাল ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে করা সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নতুন শহর পূর্বাচলকে পরিবেশবান্ধব হিসেবে তৈরি করার জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রী বলেন, বায়ুদূষণ নিয়ে মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি শেষ হবে আগামী ৩০ জুন। এরমধ্যে ঢাকার চারপাশে ৫০০টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আরও যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আগামী ১ জুলাই সংবাদ সম্মেলনে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম