ঢাকা ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানায় হামলার দাবি ইউক্রেনের বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

বন্যায় বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে সিলেটের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২২,  10:06 AM

news image

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুরমা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও সিলেট শহর। পানির নিচে তলিয়ে দুর্ভোগে জর্জরিত সিলেটের মানুষ। সেইসাথে শুরু হয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব। এলাকাবাসী জানায়, তিন দিন থেকে এমনি হাঁটুপানি নিয়ে কোনোরকমে আছি। দুই দিন জমানো পানি দিয়ে কোনোমতে চলে গেছে। এখন বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে হচ্ছে। সিলেট নগরীর লালদিঘিরপার, শেখঘাট, তালতলা, মাছিমপুর, ছড়ারপার, মেন্দিবাগ, যতরপুরসহ বেশ কয়েকটি এলাকায়ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছেন কিছু স্বেচ্ছাসেবী দল। বোতলভর্তি পানি ভ্যানগাড়িতে করে তারা বন্যাকবলিত এলাকায় বিতরণ করছেন। প্লাবিত হয়েছে সুনামগঞ্জের পাঁচটি উপজেলা। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাটসহ বসত ভিটা। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। বন্ধ করা হয়েছে ২১৬টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে জেলা প্রশাসন বলছেন বন্যা কবলিতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে। নিরাপত্তার জন্য দুই উপজেলায় ১৩ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম