ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  4:07 PM

news image

ঐতিহাসিক বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান। বিধ্বংসী আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং ফসল ভেসে গেছে। পুরো পাকিস্তানজুড়ে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। শেরি রেহমান বলেন, এটি একটি বিশাল সমুদ্র। পানি সরে যাওয়ার মতো কোনো শুষ্ক জায়গা নেই। এ অবস্থাকে 'অকল্পনীয় পর্যায়ের সংকট' বলে অভিহিত করেছেন তিনি। কর্মকর্তাদের মতে, জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার ১৩৬ জন মারা গেছে। এ বছর এক দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে সরকার। শেরি রেহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। আমাদের অতীতের প্রতিটি সীমা, প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা। আমরা আগে এমন কিছু দেখিনি। সোমবার কর্মকর্তারা জানান, বন্যায় শুধু গত ২৪ ঘণ্টায় ৭৫ জন মারা গেছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বিবিসিকে বলেন, নিহতদের এক-তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে। আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি। তিন কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি, সাতজনের মধ্যে একজন; ঐতিহাসিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম