ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বন্যার পানি সিলেট বিমানবন্দরে, ৩ দিন ফ্লাইট বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুন, ২০২২,  9:35 PM

news image

টানা বৃষ্টি আর উজানের ঢলে আবারও বন্যাকবলিত সিলেট। জেলার বেশ কয়েকটি উপজেলায় চলছে বন্যার প্রকোপ। চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। শিক্ষাখাত একেবারেই ভেঙে পড়েছে। বাস-রেল যোগাযোগ বন্ধ। নতুনভাবে যোগ হয়েছে বিদ্যুত বিভ্রাট। এরই মধ্যে নতুন দুঃসংবাদ ‌‘বিমানবন্দরেও প্রবেশ করছে বন্যার পানি।’ ইতোমধ্যেই বন্যার পানি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশ ও বিদেশের বিমান যোগাযোগ তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।  বৃহস্পতিবার বিকেল তিনটার পর থেকে সিলেটগামী সকল ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। রানওয়ের এক অংশে বন্যার পানি ওঠায় আপাতত তিনদিনের জন্য সিলেট বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এম মফিদুর রহমান এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ জানান, ইতোমধ্যেই বন্যার পানি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিনের মতোই আমাদের ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ ও বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। কিন্তু রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় এখন থেকে আর কোনো ফ্লাইটের অবতরণ কিংবা উড্ডয়ন সম্ভব হবে না। তাই তিনদিন ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে  সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম বানভাসি মানুষকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসার চেষ্টা করছে।অনেক জায়গায় নদ-নদীর পানি বিপৎসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, লামাকাজী, বিশ্বনাথ এবং ওসমানীনগরসহ সবকটি এলাকায় পানিতে টইটুম্বুর করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম