ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বন্যার্ত মানুষের জন্য সরকারিভাবে ত্রাণ তৎপরতা আরও বাড়াতে হবে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২২,  2:28 PM

news image

হঠাৎ বন্যায় তলিয়ে গেছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভিবাজার, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা। বন্যা উপদ্রুত লাখ লাখ মানুষের সীমাহীন কষ্টে আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে লাখ লাখ মানুষের মধ্যে হাহাকার উঠেছে।

কোথাও কোথাও খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে। বন্যার্ত মানুষের মধ্যে নেই শিশুখাদ্য, অভাব প্রলক্ষিত হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধের। বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, সরকারিভাবে ত্রাণ তৎপরতা আরও বাড়াতে হবে। বানভাসী মানুষের কষ্ট লাঘবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বন্যার্তদের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিত্তবানদের এগিয়ে আসতে আহবান জানিয়েছেন তিনি। বন্যার্তদের সার্বিক সহায়তা করতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম