ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

বন্ধ ৯ কারখানা খুলল এস আলম গ্রুপ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৫,  6:04 PM

news image

বন্ধ থাকা ৯ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এস আলম কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) থেকে এসব কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সন্ধ্যায় এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। তবে কী কারণে একযোগে ৯ কারখানা বন্ধ এবং খোলাও হলো এসব বিষয় পরিষ্কার করেনি এস আলম কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির শীর্ষ দুই কর্মকর্তার সঙ্গে মঙ্গলবার রাতে এ বিষয়ে যোগাযোগ করলে তারা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। বন্ধ হওয়া এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিডেটের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার একটা নোটিশ পেয়েছি। আজ থেকে কারখানা চালু করা হবে। উল্লেখ্য, ২৪ ডিসেম্বর দুপুরে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তির মাধ্যম হঠাৎ ৯ কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং ১০ দফা দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম