ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

#

আইটি ডেস্ক

১৩ জুন, ২০২২,  4:11 PM

news image

যাত্রা শুরুর ২৭ বছর পর পুরোপুরি বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ১৯৯৫ সালে যাত্রা শুরু আইকনিক এই ওয়েব ব্রাউজিং সাইটটি আর ব্যবহার করা যাবে না ১৫ জুনের পর। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন মাইক্রোসফট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নতুন ব্রাউজার ‘এজ’ এরই মধ্যে জায়গা নিয়ে নিয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের। প্রথমে ৯৫ অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসেবে লঞ্চ হলেও পরে বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দেয় মাইক্রোসফট। ২০০৩ সালে সাফল্যের শিখরে পৌঁছায় ইন্টারনেট এক্সপ্লোরার। তখন বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশই ধরে রেখেছিল এক্সপ্লোরার।

তবে ফায়ার ফক্স, ক্রোমের এই যুগে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরার। ২০১৬ সালেই ব্রাউজারটির ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। এরপর ২০২০ সালের নভেম্বর মাসে মাইক্রোসফট টিম থেকে বন্ধ করা হয় ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট। ২০২১ সালের আগস্ট মাসে মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ হয়। এদিকে মাইক্রোসফট এজ এর প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারস এক বিবৃতিতে জানান, উইন্ডোজ-১০ এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ মাইক্রোসফট এজের উপর নির্ভর করছে। মাইক্রোসফট এজে'র মধ্যেই রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের মুড। ফলে সব লেগাসি ওয়েবসাইট সরাসরি এজে ব্রাউজার ব্যবহার করে খোলা যাবে। দিন দিন প্রযুক্তির উন্নয়নে ইন্টারনেট এক্সপ্লোরার হারিয়ে গেলেও। অনেকের কাছেই ইন্টারনেট দুনিয়ায় প্রবেশের প্রথম পথ ছিল এটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম