ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান

বন্ধ বাস-লঞ্চ, ট্রেনে খুলনায় বিএনপির নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২২,  10:18 AM

news image

খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে। খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট ডেকেছে। ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচলও। ফলে খুলনায় বিএনপির গণসমাবেশে যোগ দিতে ট্রেনে করেই আসছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের ভিড়। ট্রেনের কামরায় জায়গা না পেয়ে দলের নেতাকর্মীদের ঝুলে, বাইরে রেলিংয়ে দাঁড়িয়ে খুলনা স্টেশনে পৌঁছতে দেখা গেছে। শনিবার (২২ অক্টোবর) খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গণসমাবেশে যোগ দিতে শনিবার ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা দলটির হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ অভিমুখে রওনা হয়েছেন। নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর হয়ে উঠেছে দলীয় কার্যালয়সহ আশেপাশের এলাকা। সমাবেশ সফল করতে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ট্রাক, মাইক্রোবাস, ট্রেন ও নৌকায় করে খুলনায় পৌঁছেছেন বলে জানা গেছে। পূর্বঘোষিত গণসমাবেশে যোগ দিতে শুক্রবার (২১ অক্টোবর) রাতে খুলনা শহরের সোনালী ব্যাংক চত্বরে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এদিকে, বিএনপির নেতারা বলছেন, সমাবেশে যেতে অনেক বাস ও মাইক্রোবাসের ভাড়া করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস মালিকরা অগ্রিম যে টাকা নিয়েছিল, তা ফেরত দিচ্ছেন। এসব করে গণসমাবেশ প্রতিহত করতে পারবেন না। অনেকে আগেই খুলনায় পৌঁছে গেছে। বাকিরাও বিকল্প উপায়ে পৌঁছে যাবে। এদিকে শুক্রবার (২১ অক্টোবর) রাতে দলীয় কার্যালয়ে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান করেছেন দলটির হাজারো কর্মী-সমর্থক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম