ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপিনেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুলাই, ২০২৬,  1:21 PM

news image

বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৬)। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের জিইসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইয়াজ হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফাইয়াজ নিজেই মোটরসাইকেল চালিয়ে অক্সিজেন এলাকার বাসা থেকে কাজীর দেউড়ি যাচ্ছিলেন। পথে উড়ালসড়কের জিইসি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে তার মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইওভারের বাতিগুলোও বন্ধ ছিল। অন্ধকারে বিকল কাভার্ডভ্যানটি দেখতে না পেয়েই এই দুর্ঘটনা ঘটে। ফাইয়াজ দলের অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন এবং ওই দিন দুপুরেও দলের মানববন্ধনে অংশ নিয়েছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল বলেন, দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম