ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বন্ধুকে গলা টিপে হত্যায় অভিযুক্ত কিশোর

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৩,  10:25 AM

news image

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় এক শিক্ষার্থীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার (৪ এপ্রিল) সদর পুলিশ সুপার সার্কেল খান্দার খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার তিলারদিচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সিফাত মিয়া (১৬)। তিনি রিকাবীবাজার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, সিফাতের বন্ধু একই এলাকার মো. সোহান (১৬) তাকে গলা টিপে হত্যা করেছে। অভিযুক্ত সোহান তিলারদিচর এলাকার মো. সোহেলের ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করে। নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, সোমবার সন্ধ্যায় ইফতারের পর দুই বন্ধু সোহান ও সিফাত একসঙ্গে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে যায়। পরে একই দিন রাতে তারা তিলারদিচর জামে মসজিদ সংলগ্ন বাশের সাঁকোতে ওঠে। এ সময় সিফাত তার বন্ধু সোহানকে ধাক্কা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোহান গলাটিপে ধরে সিফাতের। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পরে সিফাত। পরে সংবাদ পেয়ে মামাতো ভাই সাঈদসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম এ কালাম প্রধান জানান, সোমবার রাত সোয়া ৮টায় সিফাতকে আনা হয়। আনার আগেই সে মারা গিয়েছিল। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। খান্দার খায়রুল ইসলাম জানান, সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম