ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

বন্দুকধারীর হামলায় ইসরায়েল পুলিশের ২ কর্মকর্তা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২২,  12:04 PM

news image

দুই ফিলিস্তিনির এলোপাতাড়ি গুলিতে ইসরায়েলের হাদেরা শহরে দেশটির পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় মেডিকেল ও পুলিশের সূত্রের বরাতে এ তথ্য জানায় মিডল ইস্ট আই ও আলজাজিরা।’ ইসরায়েলের পুলিশের মুখপাত্র ইলি লেভি বলেন, এ ঘটনায় আহত হয়েছেন ইসরাইলের আরও তিন পুলিশ কর্মকর্তা। এ পুলিশ কর্মকর্তাদের হাদেরা শহরের হিল্লেল ইয়াফি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, পরে গোপনে কর্মকাণ্ড পরিচালনা করেন এমন কর্মকর্তারা বন্দুকধারীদের গুলি করে হত্যা করেন। ইলি লেভি বলেন, সৌভাগ্যবশত, আমাদের কর্মকর্তারা হামলাকারীদের ব্যর্থ করে দেওয়া এবং বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলের টেলিভিশনে প্রচার করা সিটিটিভি ফুটেজে দেখানো হচ্ছে, তেল আবিবের ৩০ মাইলে উত্তরে অবস্থিত হাদেরা শহরে দাড়িওয়ালা দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ছেন। এ ঘটনার পর ইসরায়েলের বাহিনী উম আল-ফাহম এলাকায় অভিযান পরিচালনা করেছে। এমন সময় এ ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইসরায়েল সফর করছেন। এর আগে গত সপ্তাহে বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছিলেন। নিহতের দুজন নারী ও দুজন পুরুষ। ইসরায়েলে থাকা এক ফিলিস্তিনি এ হামলা চালিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম