ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তির আগ মুহূর্তে আরেক জিম্মির মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২৩,  4:30 PM

news image

গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে চারদিনের এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয় ইসরায়েল সরকার। এদিকে, বন্দি বিনিময় চুক্তি ঘোষণার আগ মুহূর্তে গাজায় আটক আরেক জিম্মির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা এক নারী ইসরায়েলি জিম্মির মৃত্যুর তথ্য প্রকাশ করেছে। তবে প্রতিরোধ গোষ্ঠীটি ওই জিম্মির পরিচয় প্রকাশ করেনি এবং জানায়নি তিনি কীভাবে মারা গেছেন। ইসরায়েল কর্তৃপক্ষও রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ হামাসের অংশ নয়। এই প্রতিরোধ গোষ্ঠীটি হামাস থেকে আলাদা। হামাস ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে। তবে ইসলামিক জিহাদের যোদ্ধারা গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলে নজিরবিহীন হামলায় অংশ নিয়েছিল। ওই দিন দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম