ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২২,  1:22 PM

news image

রাজধানীর বনানী টিএনটি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন (৩০) নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (৮ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারের বাড়ি শেরপুর সদর উপজেলার হাজিপুর গ্রামে। তার বাবার নাম মৃত হারেজ আলি। ওসি নুরে আজম মিয়া বলেন, নিহত একজন পাঠাও চালক ছিলেন। তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোরের দিকে তার মৃত্যু হয়।  ঘটনার সময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম