ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

বনানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের ঘটনায় আটজনকে আসামি করে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  2:33 PM

news image

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে (২৫) হত্যার ঘটনায়আটজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন।তিনি বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।’ এ কে এম মইনুদ্দিন বলেন, ‘মোট আসামি আটজন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।আমরা বিষয়টি তদন্ত করছি এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ নিহত ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। এসআই মইনুদ্দিন আরও জানান, জাহিদুল প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিল। ওই সময় সেখানে তিনজন মেয়ে শিক্ষার্থী ছিলেন। সেই মেয়েদের ইভটিজিং করা হয়েছে বলে দাবি করে তারা তাদের বন্ধুদের ফোন করনে।পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়। কিন্তু মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী হাজারীপাড়া এলাকার কিছু ছেলেদের নিয়ে আসেন এবং জাহিদুলের ওপর হামলা চালান। এ সময় জাহিদুল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে, যোগ করেন তিনি।  এদিকে আজ রবিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন। এর আগে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ কামাল। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হন পারভেজ। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে একটি জখমের আঘাত রয়েছে বলেও জানান বনানী থানার উপপরিদর্শক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম