ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

বনানীতে চুরি হওয়া ২৫ লাখ টাকা উদ্ধার, যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:58 AM

news image

রাজধানীর বনানীতে একটি বাসায় চুরির ঘটনায় চুরি হওয়া ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ও চুরির টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. কাউছার আহমেদ (২২)।  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম ব্যবসায়ী। তিনি বনানীর রোড নং-১৮, হাউজ নং-৩৮/বি-তে পরিবারসহ বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, শয়নকক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও ওয়াল আলমারির দরজা খোলা। ভেতরে রাখা ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি হ্যান্ড সুটকেস মেঝেতে পড়ে ছিল। ওই স্যুটকেসে থাকা ৩০ লাখ টাকা চুরি হয়ে যায়।  তিনি আরও জানান, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বনানী থানায় মামলা দায়ের করেন ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম। মামলার তদন্তকালে প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে মানিকগঞ্জে অভিযান চালিয়ে মো. কাউছার আহমেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মো. কাউছার আহমেদ চুরির টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম