ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বনানীতে ওড়না ধরে টান দেওয়ার অভিযোগে ২ পুলিশ কনস্টেবল প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  10:26 AM

news image

রাজধানীর বনানী থেকে ফেসবুক লাইভে এসে এক নারী অভিযোগ করেছেন, পুলিশের দুই সদস্য তার ওড়না ধরে টান দিয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ওই দুই কনস্টেবল পুলিশের গুলশান বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,

ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালিগালাজ করে বলছেন এই ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। এ সময় সেখানে সাদা পোশাকে ছিলেন দুই পুলিশ সদস্য। এসময় তাকে পুলিশ সদস্যদের উদ্দেশে গালাগাল করতে শোনা যায়। পাশে থাকা এক যুবককে তার স্বামী পরিচয় দিয়ে ওই নারী বলেন, এক পুলিশ সদস্য তার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলেছেন। ওই যুবকও পুলিশ সদস্যদের চোখ তুলে ফেলার হুমকি দিচ্ছিলেন। অপর দিকে তারা চুপ ছিলেন। ফেসবুকে লাইভ করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারী হেঁটে যাচ্ছেন। পেছনে তার স্বামী পরিচয়দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্যের টানাহেঁচড়া চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম