ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বনশ্রীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২১,  3:25 PM

news image

ছবি: সংগৃহীত 

রাজধানীর বনশ্রীতে একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অজ্ঞাতনামা অটোরিকশাচালক (৩৫) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের দুই ছেলে শাকিব (১৭) ও শাকির (৮)। দুর্ঘটনার পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালের সামনে অছিম পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্সে হতাহতদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক অটোরিকশার চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যায়। আর নারী যাত্রী হাসপাতালে আনার পর মারা যান। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে অটোরিকশা ও অছিম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যায়। আহত একই পরিবারের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ফাতেমা আক্তার নামে নারীর মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহত ফাতেমা আক্তারের দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম