ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

বনশ্রীতে ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  1:59 PM

news image

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি সাততলা বাসা থেকে মোছা. লাবনী আক্তার সোহাগী (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উত্তর গুপিনাথপুর গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের মা ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সোহাগী। সোহাগের স্বামী আমির হোসেন পুলিশকে বলেন, গতকাল আমি অফিসের কাজের জন্য বাইরে যাই। রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরলে, পারিবারিক বিষয় নিয়ে আমাদের মাঝে ঝগড়া হয়। পরে আমার স্ত্রী নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। পরে দরজার কাছে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকি। দেখি, আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশকে খবর দিলে বাসায় এসে মরদেহ উদ্ধার করে।’খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন বলেন, আমার খবর পেয়ে বনশ্রীর ব্লক-এইচ, রোড-৬ বাসা-৬ এর সাততলার ফ্ল্যাটটিতে যাই। সেখান থেকে একটি লোহার খাটে শোওয়ানো অবস্থায় সোহাগীর মরদেহ উদ্ধার করি। ‘পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সোহাগীর বড় ভাই রাসেল জানান, রাতে আমরা জানতে পারি আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে ঢামেকের মর্গে এসে তার মরদেহ দেখতে পাই। ‘জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে। আমার বোন আসলেই অনেক রাগি ও জেদি প্রকৃতির ছিল। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম