ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বদলি করা হলো আলীকদমের ইউএনও মেহরুবাকে

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২২,  10:43 AM

news image

ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভাঙা বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপ‌জেলা নির্বাহী অফিসার হি‌সে‌বে ন্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জা‌রিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। খেলায় সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার এক পর্যায়ে ইউএনও জনসাধানের ওপর ক্ষিপ্ত হয়ে ট্রফি (কাপ) ভেঙে ফেলেন। এতে আলীকদম উপজেলায় বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আলীকদম উপজেলার চৌমহুনী মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে আলীকদম সেনা ক্যান্টিনের মোড়ে গিয়ে জমায়েত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউএনও’র অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেয়া হয় আল্টিমেটাম। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম। এ সময় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলামকে আলীকদম থেকে অপসারণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান, অন্যথায় হরতালসহ বৃহৎ কর্মসূচি প্রদানের ঘোষণা দেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম