ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বদরগঞ্জে পেট্রোল পাম্পে বিএসটিআই'র মোবাইল কোর্টে জরিমানা আদায়

#

১৩ নভেম্বর, ২০২৩,  9:52 PM

news image

আবুল হোসেন বাবলুঃ সোমবার ১৩ নভেম্বর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় ও বদরগঞ্জ উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।  উক্ত মোবাইল কোর্ট অভিযানে বদরগঞ্জ থানাধীন চেংমারী এলাকার মেসার্স চেংমারী ফিলিং স্টেশন প্রতিষ্ঠানটির জ্বালানি তেল ডিজেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১৮০ মি.লি. কম দেয়ার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে বদরগঞ্জের মেসার্স শাহ ফিলিং স্টেশন প্রতিষ্ঠানটির ডিজেল, পেট্রোল ও অক্টেন পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ বিএসটিআই'র পক্ষ থেকে জ্ঞাপন করা হয়। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরি এর ক্যালিব্রেশন সনদ আগামী ১৫ দিনের মধ্যে হালনাগাদ করার পরামর্শ প্রদান করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো: জামিনুর রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম