ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৪,  1:11 PM

news image

দিনাজপুরের বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎকেন্দ্রে তিনটি ইউনিটের সবগুলো বন্ধ হয়ে গেছে। চায়না থেকে যন্ত্রাংশ আসার পর তিন নম্বর ইউনিট  চালু হবে। এ ছাড়া দুই নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। আর এক নম্বর ইউনিট চালু হতে সময় লাগবে অন্তত এক সপ্তাহ। এতে জেলাসহ আশপাশের এলাকায় লোডশেডিংয়ে জনজীবনে বেড়েছে ভোগান্তি। তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর জানান, এক নম্বর ইউনিটটি চালু হতে এক সপ্তাহ লাগবে। এই ইউনিটে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হতো। প্রকৌশলী আবু বক্কর আরও জানান, তিন নম্বর ইউনিটটি চালু হতে আরও দুই সপ্তাহ লাগবে। চায়না থেকে যন্ত্রাংশ আসার পরই এই ইউনিট চালু হবে। এই ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। দুই নম্বর ইউনিটটি কবে চালু হবে, সেই বিষয়ে প্রধান প্রকৌশলী আবু বক্কর নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এদিকে, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, প্রতিদিন গড়ে চার হাজার টন কয়লা উৎপাদন করা হচ্ছে। এগুলো তাপবিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে কয়লার কোনো ঘাটতি নেই। অন্যদিকে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় দিনাজপুরসহ আশপাশের জেলায় লোডশেডিং বেড়েছে। এক ঘণ্টা পরপর হচ্ছে লোডশেডিং। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম