ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বছরের সব অ্যাওয়ার্ড আলিয়ার ঘরে!

#

বিনোদন ডেস্ক

২৯ মে, ২০২৩,  6:20 PM

news image

গত বছরের শুরুতেই নিজের আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কটিয়াদি’ দিয়ে দারুণ প্রশংসিত হন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটি বক্স অফিসেও বেশ প্রভাব ফেলে। এবার এই সিনেমাটির জন্য সেরার মুকুট পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত হলো ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডস। আর এখানেই সেরার অভিনেত্রীর তকমা পেলেন আলিয়া ভাট। ‘বিক্রম বেধা’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন হৃত্বিক রোশন। এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার ঝুলিতে ভরেছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। ঠিক এর পেছনেই রয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই’। সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা সংলাপ, সেরা চিত্রগ্রাহকসহ একাধিক পুরস্কার জিতেছে বানশালির এই সিনেমাটি। সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘দৃশ্যম টু’ এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে আর মাধবন, সেরা প্লেব্যাক গায়ক অরিজিতৎ সিং, সেরা প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল, সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সেরা সংগীত পরিচালক প্রীতম, সেরা নবাগত অভিনেতা শান্তনু মহেশ্বরী ও বাবিল খান, সেরা নবাগত অভিনেত্রী খুশিলী কুমার, সেরা সহঅভিনেতা অনিল কাপুর এবং সেরা সহঅভিনেত্রীর পুরস্কার নিজের করে নিয়েছেন মৌনি রায়। এছাড়া এ বছর আইফার মঞ্চে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা কমল হাসানের হাতে। অভিষেক বচ্চন ও ভিকি কৌশলের উপস্থাপনায় এবারের আসরে উপস্থিত ছিলেন সালমান খান, রীতেশ দেশমুখ, সারা আলী খানসহ অনেকে। বলিউউডের তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা মিলেছে সম্প্রতি বলিউড সিনেমায় যাত্রা শুরু করা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম