ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

বঙ্গোপসাগরে ৮ ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলে আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২২,  10:21 AM

news image

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় বঙ্গোপসাগর থেকে আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।  সোমবার দিবাগত রাত ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী তাদের আটক করে। তারা বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটটি ট্রলার ও ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। তারমধ্যে প্রথম দফায় ৬৭ জন জেলে ও চারটি ট্রলার মঙ্গলবার রাতে হস্তান্তর করার কথা। আর বাকি ট্রলার ও জেলেদের বুধবার থানায় হস্তান্তর করা হবে। দুই দফায় থানায় হস্তান্তর করা জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে পৃথক মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আটটি ট্রলারের সমুদয় মাছ নিলামে বিক্রির অর্থ রাজস্ব খাতে জমা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম