ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বঙ্গোপসাগরে মাছ ধরা ৩০ ট্রলার ও ৩৮ জেলে নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২,  11:04 AM

news image

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) দিনভর বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৩০টি ট্রলার। নিখোঁজ জেলেদের স্বজনরা আলীপুর-মহিপুর জেলে পল্লীতে ভিড় করছেন। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়। নিখোঁজ ট্রলারগুলো হলো-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া। নিখোঁজ অন্য ট্রলারগুলোর নাম এখনও পাওয়া যায়নি। আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা এবং মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ কবলে তাদের ট্রলারগুলো ডুবে গেছে। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে। এফবি মরিয়ম নামের একটি মাছ ধরা ট্রলারের মাঝি মো. ইসাহাক ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে ট্রলার রক্ষা করতে তাকে উদ্ধারের চেষ্টা করতে পারেনি অন্য জেলেরা। নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম