ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৩ জেলে নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২২,  11:02 AM

news image

ভোলার চরফ্যাশন উপজেলায় দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৩ জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জেলেকে উদ্ধার করা করা হয়েছে। তবে আট জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ আগস্ট) সকালে ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে ঢালচরের দক্ষিণ সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ আট জেলে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। জেলেদের সূত্রে জানা যায়, উপজেলার ঢালচর ঘাটের ইউসুফ মাঝির মাছ ধরা ট্রলার ১৩ জন মাঝি নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যান। পরে সাগর উত্তাল হওয়ায় ঘাটে ফেরার পথে মঙ্গলবার রাত ৮টায় ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এদিকে দুর্ঘটনার পরপর সংবাদ পেয়ে সাগরে থাকা অপর জেলেরা ট্রলারটি ও জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের কারণে তা সম্ভব হয়নি। পরে ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে স্রোতের টানে ট্রলারসহ অপর আট জেলে সাগরে ভেসে যায়। চরমানিকা কোস্টগার্ড কন্টেজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, নিখোঁজ জেলে ও ট্রলারটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে নিখোঁজ জেলেদের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে ভোলার নদী বন্দর কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান, আজ বুধবার সকাল ৯টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ নম্বর সর্তক সংকেত জারি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম