ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  11:13 AM

news image

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম নামে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।  বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে এ দুর্ঘটনা ঘটে। জেলেদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়  স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। পরে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালাচ্ছেন। তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম