ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বঙ্গোপসাগরের ভূমিকম্পে কেঁপেছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই, ২০২৫,  8:00 PM

news image

বঙ্গোপসাগরের ভূমিকম্পে কেঁপেছে ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশানাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সোমবার রাত ১২টা ১১ মিনিটে এই ভূমিকম্প হয়। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। এখন পর্যন্ত ভূমিকম্পের জেরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ হলো ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত ৮টি অঞ্চলের মধ্যে অন্যতম। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত ৫৭২টি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ।  এসব দ্বীপের মধ্যে মাত্র ৩৮টিতে লোকজন বসবাস করে। ভৌগলিকভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান বঙ্গোপসগারের সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। সূত্র: হিন্দুস্তান টাইমস


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম