ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৩০ জেলে

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২৩,  11:52 AM

news image

কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে ১০টির অধিক মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জন মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছেন। বুধবার (২ আগস্ট) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। ফিরে আসা মাঝি-মাল্লারা জানান, বুধবার ভোরে সাগরে মাছ ধরার সময় তীব্র বাতাস শুরু হয়। এ সময় ট্রলারগুলো কূলে ফিরে আসতে শুরু করেন। কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ১০টির অধিক মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের কিছু মাঝি-মাল্লারা অন্যান্য নৌযানে করে তীরে ফিরতে পারলেও ৩০ জন নিখোঁজ রয়েছেন। সভাপতি আবুল কালাম আযাদ জানান, বুধবার সকাল ৯টায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কিছু মাঝি-মাল্লা তীরে ফিরতে পারলেও অর্ধ-শতাধিক নিখোঁজ রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম