ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বঙ্গমাতা ছিলেন একজন দৃঢ় চিত্তের অধিকারী মহীয়সী নারী : উপাচার্য ছা‌দেকুল আরেফিন

#

নিজস্ব প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২২,  9:38 PM

news image

ক‌্যাপসন: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয়ে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় উপ‌স্থিত অ‌তি‌থিবৃন্দ। 


বরিশাল বিশ্ব‌বিদ‌্যালয়ে উদযা‌পিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিশ্ব‌বিদ‌্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৮ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এ আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন  ট্রেজারার অধ্যাপক  ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর একজন সহযোদ্ধা। বঙ্গবন্ধুর সকল কাজে উৎসাহ ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপামর বাঙালীকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করতে যে গণজাগরণ সৃষ্টি করেছিলেন তার অন্তরালে অন্যতম ভূমিকায় ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। উপাচার্য আরও বলেন, শুধু বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবেই নয় একইসাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন স্বতন্ত্র ব্যক্তিত্বের অধীকারী সাহসী নারী। তিনি ছিলেন একজন দৃঢ় চিত্তের অধিকারী মহীয়সী নারী। দেশের জন্য তাঁর অবদান ও আত্মত্যাগ প্রতিটি বাঙালী আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ আরিফ হোসেন ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় বিশ্ববিদ‌্যাল‌য়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষকমন্ডলী, দপ্তরপ্রধান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যুক্ত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষক হোসনেয়ারা ডালিয়া ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম