ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বঙ্গবাজারে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে ৫০ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  10:09 AM

news image

এখনও বাড়ছে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে একে একে বাড়ানো হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট। বর্তমানে আগুন নিভাতে কাজ করছে ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হচ্ছে। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা বাড়তেছে। সরেজমিনে দেখা যায়, মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম