ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বঙ্গবাজারে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে ৪৩ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  8:48 AM

news image

|| ছবি : সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল ৮টা) ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ৬টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবাজারে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বর্তমানে ৪৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে এসেছে। যে যার মতো দোকান থেকে যত সম্ভব কাপড় বের করার চেষ্টা করছেন। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলায় আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম