ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বঙ্গবাজারে আগুন: পানির সংকটে ফায়ার সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  11:12 AM

news image

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়ে বিজিবি-বিমান-নৌ ও সেনাবাহিনী। তবে পানির সংকটে পড়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে পানি নেওয়া হচ্ছে। দীর্ঘ পাইপে পানি নেওয়ার কারণে চাপ না থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ হয়ে গেছে। পরে আমরা ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট আমাদের কাজ অনেক ব্যাহত হয়েছিল। তিনি আরও বলেন, এখন পানি দেওয়া চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে আনতে ব্যাঘাত ঘটছে। এছাড়া বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। অ্যানেক্স মার্কেটের দোকান মালিক নাসিম বলেন, বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন লেগেছে। আরেক দোকান মালিক আল মামুন বলেন, আগুন লেগেছে বঙ্গবাজার থেকে। আমার দোকান অ্যানেক্স মার্কেটে। দুই ঘণ্টা হলো এখানে এসেছি। ভয়ে কিছুই বের করতে পারিনি। এখন আমার দোকানও শেষ!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম