ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বঙ্গবাজারের ব্যবসায়ীদের অনুদান দিলেন তৃতীয় লিঙ্গের আলেয়া

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৩,  12:54 PM

news image

হজের জমানো টাকা থেকে দুই লাখ টাকা বঙ্গবাজারের ব্যবসায়ীদের অনুদান হিসেবে দিয়েছেন তৃতীয় লিঙ্গের সরদার্নি আলেয়া। রোববার (৯ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবাজারে এসে এই অনুদান দেন তিনি। আলেয়া জানান, তিনি রাজধানীর উত্তরা এলাকায় থাকেন। হজ করার জন্য জমিয়েছিলেন টাকা। সেই জমানো টাকা থেকে ২ লাখ বঙ্গবাজারের ব্যবসায়ীদের অনুদান হিসেবে দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা দেখে এবার হজে না গিয়ে সে টাকা ব্যবসায়ীদের দিয়েছেন। তিনি বলেন, বলেন, আমি খুবই কষ্ট পেয়েছি এই মার্কেট পুড়ে যাওয়া দেখে। এক সময় আমরাও এই ব্যবসায়ীদের থেকে ১০ থেকে ২০ টাকা সাহায্য নিয়েছি। কিন্তু আজ সেই ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে ফেলেছে। তাই, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে এ সামান্য সহযোগিতা করেছি। আলেয়া বলেন, আমি দেশবাসীকে অনুরোধ জানাবো তাদের এই বিপদের সময় পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রীকে বলবো, শুধু আপনি একা পারবেন না। সবাইকে নিয়ে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি। অনুদানের টাকা হাতে পেয়ে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া বলেন, আমাদের এই বিপদের সময় তিনি পাশে দাঁড়িয়েছেন তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তিনি আমাদের পাশে দাঁড়িয়ে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। এই মুহূর্তে যে কারো সামান্য সহযোগিতাও আমাদের কাছে অনেক বড় পাওয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম