ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বঙ্গবাজারের আগুন নেভাতে ঢাবির হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  10:39 AM

news image

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-সংলগ্ন পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর কাছাকাছি এ জায়গার পানির উৎস ব্যবহার করছে ফায়ার সার্ভিস। ফজলুল হক হলের হাউস টিউটর মুহাম্মদ আবদুর কাদির সকাল সোয়া নয়টার দিকে প্রথম আলোকে বলেন, অনেক সকাল থেকেই পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন এলে তাঁদের গেট খুলে দেওয়া হয়। বেশ কয়েকটি পাইপ দিয়ে পানি নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েক ব্যবসায়ীকে দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন, ছোটাছুটি করছেন। অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ফজলুল হক হল ছাড়াও সরকারি কর্মচারী হাসপাতাল এবং পুলিশ প্লাজার পানির লাইন থেকেই পানি নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম