ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২২,  10:04 AM

news image

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সেতু গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে এ চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী আরটিভি নিউজকে জানিয়েছেন,

গতকাল বৃহস্পতিবার রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। মহাসড়কের কিছু পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টিও হচ্ছিল। মহাসড়কের পাচলিয়া, ঝাঐল ওভারব্রিজ, মফিজমোড় ও কোনাবাড়ি এলাকায় মহাসড়ক কিছুটা সরু হওয়ায় শুক্রবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সেতু গোলচত্বর এলাকা থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও যানজট বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ তৎপরতা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম