ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থায়ীভাবে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান ফ্রান্সে ‘মৃত্যুতে সহায়তা’ আইন কার্যকর ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার তাণ্ডব ৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৪,  4:36 PM

news image

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি। সোমবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৮ জুন) রাত ১২টা থেকে রোববার (৯ জুন) রাত ১২টা পর্যন্ত পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব-পশ্চিম টোলপ্লাজা দিয়ে ২৫ হাজার ২৫৭টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হয়েছে ৪ হাজার ৭৮টি। বাসের তিনগুণ ট্রাক পারাপার হয়েছে। এ সময় সেতু পারাপার হয়েছে ১২ হাজার ৩৯৬টি ট্রাক। এ ছাড়া ছোট-বড় পরিবহন পার হয়েছে ৭ হাজার ৬৯৬টি এবং মোটরসাইকেল পারাপার হয়েছে এক হাজার ৮৭টি। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম