ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৪,  3:21 PM

news image

ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, উত্তরের যাত্রায় বেড়েছে যানবাহনের চাপ। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েই চলছে যানবাহনের চাপ। এ নিয়ে ঈদের ছুটির আগেই টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সেতু অফিস সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ৬ টা থেকে আজ সোমবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭৮০ টি যানবাহন পারাপার হয়।

টোল আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৮৫ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৫০ টাকা। এছাড়া সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৬৯৪ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ১৫০ টাকা। সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে ২ হাজার ৭১০ টি। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করে জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮ টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।যানবাহনের চাপ বেড়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও বর্তমানে কোনো ধরণের যানজট নেই। স্বাভাবিকে়‌কে কোথাও কোনো যানজট পায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম