নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২২, 7:46 PM
বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক মতিউর রহমান লাল্টুর ৬৬তম জন্মদিন কাল
২০ ফেব্রুয়ারী কুষ্টিয়ার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মতিউর রহমান লাল্টুর ৬৬ তম জন্মদিন। কুষ্টিয়া শহরের আমলা পাড়ার লাল্টু জেলায় ব্যাপক জননন্দিত একজন মানুষ। ছোট বড় সবার কাছে তিনি সমভাবে প্রিয়। একজন সজ্জন ও হাস্যমুখের মানুষ মতিউর রহমান লাল্টু। আজীবন সমাজ হিতৈষী মানুষ লাল্টু সুদীর্ঘ কাল ধরেই সাংবাদিকতার সাথে জড়িত। মতিউর রহমান লাল্টু শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী নিলুফার রহমান এ্যানি, এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ছেলে তানভীর রহমান ও পুত্রবধূ নাইমা রহমান বুশরা। তাদের এক কন্যা তাসনিম। মেয়ে লাইলা ইসরাত জাহান তিন্নি ও জামাতা আলীমুজ্জামান আলম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি, ঢাকা ২য় বিভাগ ফুটবল কমিটির চেয়ারম্যান, এজেড ইকেট্রিক এন্ড ইলেট্রনিক্স মার্কেটের সত্বাধীকারী ও দেশের বিশিষ্ট শিল্পপতি এবং তাদের দুই সন্তান স্কলাষ্টিকা স্কুলের ছাত্র এনাকাস ও রাফায়েল।
মতিউর রহমান লাল্টু রিপোর্টার্স ইউনিটি কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ক্রীড়া মোদী ও ক্রীড়া সংগঠক হিসেবে তার সমাধিক পরিচিতি আছে। তিনি জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য, অপরাজেও বাংলার কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক। এ ছাড়া তিনি জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক। আর্তমানবতার সেবায় নিয়োজিত মতিউর রহমান লাল্টু মানবিক সেবার পাশাপাশি অন্যান্য কার্যাবলির সাথে ওৎপ্রোত ভাবে জড়িত। বাংলাদেশ হার্ট রিসার্চ এসোসিয়েশন কুষ্টিয়া জেলার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি কুষ্টিয়া ডায়বেটিকস সমিতির (মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিকস হাসপাতাল) এর পরিচালনা পর্ষদ এর সভাপতি। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল ঢাকা পরিচালনা পর্ষদ সদস্য। মানব সেবাই কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ তিনি কয়েক বার লায়ন আন্তর্জাতিক পুরস্কার, ঢাকাতে হাজী মোহাম্মদ মহসিন স্বর্ণ পদক ও ক্রীড়া লেখক সমিতির শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারে ভূষিত হয়েছেন। সৃষ্টিশীল ও বর্নাঢ্য জীবনের অধিকারী লাল্টুর জন্মদিনে ঢাকার ধানমন্ডির একটি চাইনিজ রেষ্টুরেন্টে ও কুষ্টিয়ার কালিশংকরপুর ফাহিম আর্ট স্কুলে আয়োজন করা হয়েছে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি বর্গ, বুদ্ধিজীবি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জন উপস্থিত থাকবেন। এ ছাড়া তিনি তাঁর জন্মদিন উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাবার ও শাড়ি, লুঙ্গি বিতরণ করেন এবং এতিমখানায় বিশেষ দোয়া ও এতিমদের জন্য দুপুরের খাবারের ব্যবস্হা করেন। মতিউর রহমান লাল্টু তাঁর জন্মদিনে, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর জ্যেষ্ঠ সদস্য ডা. এস এ মালেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।